শীতার্তদের মাঝে সাংবাদিক আছাদুজ্জামানের শীতবস্ত্র বিতরণ


এসো দুূর করি শীতার্ত মানুষের কষ্টের কালোরাত তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত। এই স্লোগান সামনে রেখে ফরিদপুরের সালথায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) প্রচার সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান। এ সময় তাকে সংবর্ধনা দেওয়া হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার যদুনন্দী ইউনিয়নের জগন্নাথদী দারুসসুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা মাঠে জগন্নাথদী সমাজসেবা সংগঠনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলার সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের মুন্সী, সালথা থানার এসআই শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।


Copyright (c) 2019-2026 bzamin24.com