ফসলি জমি থেকে মাটি কাটায় মাদারীপুরে দুই ইটভাটা মালিককে জরিমানা


ফসলি জমি থেকে মাটি কাটায় মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামের খান ব্রিক্সস ও এআরজি ব্রিক্সসকে তিন লক্ষ টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক আবু জাহের এই দন্ডাদেশ প্রদান করেন।

জানা গেছে, মাদারীপুরের বিভিন্ন ইটভাটায় দীর্ঘ দিন ধরে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় ব্যবহার করছে। এতে করে কমে যাচ্ছে ফসলি জমি। ইটভাটা নিয়ন্ত্রন আইন মোতাবেক ফসলি জমি থেকে মাটি কাটা নিষিদ্ধ। এই নিষেদ্ধাজ্ঞা অমান্য করায় সোমবার বিকেলে সদর উপজেলার পাঁচখোলা গ্রামের এআরজি ব্রিক্সকে এক লক্ষ ও খান ব্রিক্সকে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়াও আগামীতে ফসলি জমি থেকে মাটি না কাটার জন্য ভাটা মালিকদের সতর্ক করে দেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাহের।


Copyright (c) 2019-2026 bzamin24.com