কামারখন্দ উপজেলার কাজিপুরা হায়দার আলী (৪২) নামে অটোভ্যান চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাঠের মধ্যে হাত-পা, মূখ বেঁধে রেখে ব্যাটারিচালিত অটোভ্যান, নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আহত হায়দার আলী কামারখন্দ উপজেলার কাজিপুরা গ্রামের মৃত ছকিন উদ্দিনের ছেলে।
বুধবার রাত ১০টার দিকে হায়দারপুর-কাজিপুরা সড়কের মাঝখানে কালভার্টে এই ছিনতায়ের ঘটনা ঘটে।
আহত চালক জানায় ছিনতাইকারীরা ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার পর আমি আমার হাত-পায়ের মূখের বাঁধন খুলে মাঠের মধ্যে থেকে দৌঁড়ে কুদ্দুস সরকারের বাড়িতে উঠি। তারপর ঘটনাটি বাড়ির সবাইকে জানাই। ঘটনাটি জানাজানি হয়ে গেলে আশের লোকজন কুদ্দুস সরকারের বাড়িতে চলে আসে। এর মধ্যেই আহত চালকের বাড়িতে খবর পৌঁছানো হয়। তার বাড়ির লোকজন এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে হায়দারপুর গ্রাম্য ডাক্তারের কাছে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে পুলিশ কে খবর দেওয়া হয়।
আহত হায়দার আলী আরও জানান, কাজিপুরা চৌরাস্তা (বেলকুচি) থেকে ৪ জন যাত্রী সেঁজে জামতৈল যাওয়ার কথা বলে ভ্যানে উঠে। অটোভ্যান চালিয়ে কাজিপুরা-হায়দারপুরের কালভার্টের কাছে পৌঁছালে ১ জন ছিনতাইকারী তার মোবাইল ফোন ইচ্ছা করে রাস্তায় ফেলে দিয়ে ভ্যান থামাতে বলে। ভ্যান থামলে আরেক জন পিছন থেকে ধারাল ছুরি গলায় ধরে আর বলে একটু নড়াচড়া, চিৎকার, চেঁচামেচি করবি না এই বলে পাকা রাস্তা থেকে মাঠের মধ্যেই নিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক জখম করে ও ভ্যান নিয়ে পালিয়ে যায়।
কামারখন্দ থানার এসআই ইয়ামিন ঘটনার স্থলে এসে সবকিছু জানার পর ভ্যান চালকের পরিবারের লোক ও স্থানীয়দের নিয়ে ঘটনার স্থান পরিদর্শন করে। পরবর্তীতে আহত ভ্যানচালক সুস্থ্য হলে থানায় ছিনতাই এর অভিযোগ দায়ের করতে বলে। তিনি আরো জানান, ব্যাটারিচালিত অটোভ্যান উদ্ধারসহ ছিনতাইকারীদের আটকের জোর চেষ্টা করছি ।