নগরকান্দা পৌর নির্বাচনে আ’লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আজাদ হোসেন


আসন্ন ফরিদপুরের নগরকান্দা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন। বৃহস্পতিবার ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় নগরকান্দা পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ১৪ ফ্রেরুয়ারী নগরকান্দা পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে অনেক আগে থেকে প্রচার-প্রচারনা শুরু করেন আজাদ হোসেন। পৌর এলাকায় নিজেকে জনপ্রিয় নেতা হিসেবে গড়ে তুলেছেন তিনি।


Copyright (c) 2019-2026 bzamin24.com