ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ দরবার হলে গতকাল সোমবার সকাল ১১টায় বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃক এর আয়োজনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় খাদ্য নিরাপত্তা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপত্বিতে এবারের প্রতিপাদ্য বিষয় মুজিব বর্ষের অঙ্গীকার জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করনে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, ওসি তদন্ত আবুল খায়ের, প্রাণী সম্পদ কর্মকর্তা সুদেব সাহা, উপজেলা ক্যাবের সাধারণ সম্পাদক প্রভাত কুমার সাহা, বাংলা টিভি ও ভোরের কাগজের সদরপুর প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম।
অনুষ্ঠানটি সার্বিক ভাবে পরিচালনা করেন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত । এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও হোটেল-রেস্টুরেন্ড এর মালিক গণ।