সদরপুর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো সেপটোস ফোর


ফরিদপুরের সদরপুর উপজেলায় আজ সকালে শীতার্ত মানুষের মাঝে কম্বল, ফ্লাক্স, হট ওয়াটার ব্যাগ,মাস্ক, স্যান্ডেল, ভ্যাসলিন ও করনা সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং স্বাস্থ্য সেবা প্রদান করেছে সেপটোস ফোর স্বেচ্ছাসেবী সংগঠন।

এসময়ে উপস্থিত ছিলেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, সেপটোস ফোরের সভাপতি হাওলার শামীম আহমেদ, সাধারণ সম্পাদক তানভীর তুহিন, যুগ্নসাধারণ সম্পাদক এম এইচ সজীব, ক্রীড়া সম্পাদক রুবেল আহমেদ, নির্মল কুমার, তুষার শিকদার, সাইফ মাহমুদ ঈমন, কামরুল হাসান শিমুল, মুরাদ হোসেন, সোহান, ভক্ত, রবিউল, হাসানসহ আরো অনেকে।

সংগঠনটি দীর্ঘদিন যাবত রাতে রাতে ঘুরে উপজেলার বিভিন্ন যায়গায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com