গাইবান্ধায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে সরকারি কর্মকর্তাদের সমাবেশ 


গাইবান্ধায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বিচারক বিভাগের বিচারক বৃন্দের উদ্দ্যোগে আজ কুষ্টিয়া জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ এবং জাতির পিতার সম্মান রাখবো মোরা অস্নন শীর্ষক এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় ।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম , সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান খান, কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ মো. মাসুদুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান , জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুদ দাইয়ান , জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো: মেহেদুল ইসলাম সহ জেলা পর্যায়ের কর্মকর্তা বৃন্দ ।

বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য আমরা স্বাধীন বাংলাদেশ ও মানচিত্র পেয়েছি ।

যারা স্বাধীনতা ও উন্নয়ন চায়নি ,সেই স্বাধীনতা বিরোধীরা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাহস পেয়েছে । এখনই এসব স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে । বক্তারা কুষ্টিয়ায় ভার্স্কয ভাঙ্গার সাথে যারা জড়িত তাদের বিচারের মুখোমুখী করার আহবান জানান।

বক্তারা আরও বলেন রাজধানী , বিশ্ববিদ্যালয় সহ দেশ ও বিদেশে ভার্স্কয রয়েছে । এমনকি মুসলিম দেশ গুলোতেও ভার্স্কয রয়েছে । বঙ্গবন্ধু এদেেেশর অবিচ্ছেদ্য অংশ আমাদের অস্তিত্বের লড়াইয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com