গাইবান্ধায় মৌলবাদী জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে জেলা যুবলীগের বিক্ষোভ মিছিল


মৌলবাদ, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, গাইবান্ধা জেলা শাখা সোমবার বিকেলে শহরে মিছিল বের করে। জেলা যুবলীগের সভাপতি সরদার মো. শাহীদ হাসান লোটন ও সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজীবের নেতৃত্বে মৌলবাদী-জঙ্গি সাম্প্রদায়িকতা বিরোধী বিক্ষোভ মিছিলটি স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে মৌলবাদী গোষ্ঠী ও তাদের উস্কানিদাতাদের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা, সদর উপজেলা, পৌর ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।


Copyright (c) 2019-2026 bzamin24.com