বিরামপুরে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় দুস্থদের সাহায্যার্থ প্রদান


দিনাজপুরের বিরামপুরে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের আওতায় ২০১৯-২০২০ অর্থবছরে উপজেলার দুঃস্থ ব্যক্তিদের মাঝে সাহায্যের অর্থ প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে রবিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ১৭ জনকে ব্যক্তিকে ৫ হাজার টাকা করে ৮৫ হাজার টাকার চেক প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অর্থ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু প্রমূখ। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও মসজিদের ইমাম-মুয়াজ্জিনগণ উপস্থিত ছিলেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com