বেতাগী পৌরসভা নির্বাচন ২৮ ডিসেম্বর


বরগুনার বেতাগী পৌরসভার নির্বাচন প্রথম ধাপে ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা প্রথম ধাপের ২৫ টি পৌরসভার নির্বাচনের তফশিলের অনুমোদন দেন। এরপর নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তফশিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচনের তফসিল অনুয়ায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ ডিসেম্বর এবং নির্বাচন ২৮ ডিসেম্বর।

সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ( ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ চলবে।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন জেলা নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হাওলাদার এবং সহাকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তা কাজী শহীদুল ইসলাম।

এ পৌরসভার মোট ভোটারের সংখ্যা ৯ হাজার ২ শত ৭৭ জন এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৫ শত ৪২ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৭শত ৩৫ জন।


Copyright (c) 2019-2026 bzamin24.com