বরিশালগামী লঞ্চে যুবককে কুপিয়ে হত্যা


ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী সুন্দরবন-১১ লঞ্চের ছাদে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশালে পৌঁছলে এর তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়াল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন-১১ লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ।

তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে ওই যুবকের মরদেহ পাওয়া যান। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়।

রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

যেখানে মরদেহ পাওয়া গেছে সেখানে সাধারণত যাত্রীরা যান না। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com