রাজধানী ঢাকার কেরানীগঞ্জে র্যাবের সোর্স মো. আলমগীর হোসেন কে পূর্বশত্রুতার জেরে গত ২৭ সেপ্টেম্বর খুনের মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছেন কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন -মোহম্মদ লিটন ওরফে কাউয়া লিটন (৩২) ও সবর আলী (৩০)
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদ্দাম জানান, পূর্ব শত্রুতার জেরে গত ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত্র অনুমান সাড়ে ১২ টার সময় কেরানীগঞ্জ মডেল থানাধীন পূর্ব চড়াইল এলাকার জনৈক আবু সাঈদ এর রিক্সার গ্যারেজের পূর্ব পাশের বালুর মাঠে অজ্ঞাতনামা আসামিরা র্যাবের সোর্স আলমগীর হোসেনকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হত্যা করে।
আরও পড়ুন:টাকা দিয়ে ক্যান্সারের জীবানু আচার কিনে খাচ্ছি না তো!
এই বিষয়ে নিহত আলমগীরের ছোট ভাই জুয়েল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে গত ২৯ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তে খুনের প্রকৃত রহস্য উদঘাটনের লক্ষ্যে একপর্যায়ে ঘটনার সাথে জড়িত আসামিদের আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে গ্রেপ্তারকৃত উভয় আসামি হত্যার বিষয়ে দোষ স্বীকার করে ফে: কা: বি: ১৬৪ ধারা মতে জবানবন্দি প্রদান করে।আসামিদের প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে মামলার মূল রহস্য উদঘাটিত হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জোর প্ৰচেষ্টা চলছে।
এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, কেরানীগঞ্জ দেশের অন্যতম শিল্পাঞ্চলগুলোর একটি। সেই সাথে অনেক বাহিরের লোকের বসবাস উপজেলাটিতে। তাই অপরাধীদেরও পছন্দের জায়গা এটি। তবে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে অপরাধীরা পরাস্ত হচ্ছে। প্রতিদিনই আটক হচ্ছে বিভিন্ন মামলার আসামিরা। এই অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ জমিন/কে.আই/ সংবাদটি শেয়ার করুন