দেশ সেরা উদ্যোক্তা নির্বাচিত হলেন গাইবান্ধার কামারজানি ইউডিসি উদ্যোক্তা


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ম্যাস ব্যাপি ই-সেবা ক্যাম্পেই-২০২০ পরিচালনায় বিশেষ অবদান রাখায় ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে অগ্রনী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান ডিজিটাল সেন্টার এর ১০ বছর পুর্তি অনুষ্ঠানে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মাহাবুবুর রহমান কে দেশ সেরা উদ্যোক্তা (১ম স্থান) নির্বাচিত করা হয়েছে।

আজ দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে দেশ সেরা উদ্যোক্তার সার্টিফিকেট তার হাতে তুলে দেন জেলা প্রশাসক আব্দুল মতিন।


Copyright (c) 2019-2026 bzamin24.com