সদরপুরে করোনা ভাইরাসের দ্বিতীয় পর্যায়ে সংক্রমন প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত


নো মাস্ক নো সার্ভিস এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও করোনা ভাইরাসেরদ্বিতীয় পর্যায়ে সংক্রমন প্রতিরোধে ফদিরপুরের সদরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ স্কাউটের সদরপুর উপজলো শাখার সহযোগীতায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারনের অংশ গ্রহনে আজ সকালে উপজেলা চত্বরে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সচেতনতামূলক কার্যক্রম সভায় বক্তব্য রাখন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ওমর ফয়সলসহ অন্যান্যরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com