সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধার


সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএমপি কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর বলেন, নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে অজ্ঞান অবস্থায় সীতাকুণ্ডের কুমিরা এলাকায় পাওয়া গেছে।

এর আগে গত বৃহস্পতিবার সকাল থেকে নিখোঁজ হন গোলাম সরওয়ার। ঘটনাটি জানিয়ে বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।


Copyright (c) 2019-2026 bzamin24.com