আ'লীগ নেতা লতিফ চেয়ারম্যানের স্ত্রীর মৃত্যুতে সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরীর শোক


ফরিদপুরের সালথা উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি ও আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়ার স্ত্রী মোছাঃ রেহানা বেগমের আর নেই। ইন্নালিল্লাহে---রাজিউন। তিনি ইউনিয়নের নকুলহাটি গ্রামের নিজ বাড়িতে গতকাল বুধবার রাত ১১টার দিকে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার মৃত্যুতে জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আরো শোক ও সমবেদনা জানিয়েছেন, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিককলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শেনী পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১১নকুলহাটি বিদ্যালয় মাঠে মরহুমার জানাজার নামাজ শেষে তাকে মীরকান্দি কবরস্থানে দাফন করা হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com