আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সারা দেশে প্রতিটি জেলায় অগ্নি নির্বাপণ বিষয়ক মহড়া চলছে,তারই ধারাবাহিকতায় অগ্নি ঝুঁকি হ্রাসে-সুশাসন নিশ্চিত করবে টিকসই উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে কেরানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) তেঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দিবসটি উপলক্ষে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অগ্নি নিরাপত্তা মহড়ায় প্রদর্শন করেন কেরানীগঞ্জ উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির। অগ্নিকাণ্ডের পূর্ব প্রস্তুতি ঘটনার পর করণীয় বিষয়ে তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও জনগণকে অবহিত করা হয় ।
এসময় তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. লাট মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অমিত দেবনাথ।
আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প কর্মকর্তা মো শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার নিলুফার জাহান, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল রাজ্জাক, বাক্তারচর স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাঘৈর হাইস্কুলে প্রধান শিক্ষক আবুল মনসুর আহমেদ । কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষ চৌকস দল অগ্নি নিরাপত্তা দূর্যোগ মোকাবিলা মহড়া প্রদর্শন করেন।