মাদারীপুরে ডাক্তারের অবহেলায় প্রসূতির মৃত্যু, ২ লাখ টাকায় রফা, এসআই ক্লোজড


মাদারীপুর শহরের ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতি মৃত্যুর ঘটনায় পুলিশের উপস্থিতিতে দুই লাখ টাকায় মিমাংসা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় সদর থানার এসআই জহুরুল ইসলাম সালিশ মিমাংসায় উপস্থিত থাকায় তাকে শনিবার ক্লোজড করা হয়েছে। অন্যদিকে ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে তদন্ত চলাকালীন দুই চিকিৎসকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার মাদারীপুরের ডাসার থানার আটিপাড়া গ্রামের রুনা আক্তারকে (২২) ডিজিটাল এ্যাপোলো হাসপাতালে নিয়ে আসে। এসময় চিকিৎকের অবহেলায় ওই প্রসূতি মারা যায়। এই ঘটনায় শুক্রবার রাত ১০টার দিকে সদর থানার এসআই জহুরুল ইসলাম, স্থানীয় এক আওয়ামীলীগ নেতাসহ প্রভাবশালী একটি মহল দুই লাখ টাকার বিনিময় বিষয়টি মিমাংসা করে। এই ঘটনায় পুলিশের উপস্থিতিতে থাকায় শনিবার সকালে জহুরুল ইসলামকে ক্লোজড করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর সার্কের সহকারী পুলিশ সুপার আবির হোসেন।

অন্যদিকে ওই হাসপাতালের চিকিৎসক ডা. ফায়সাল কাবীর ও ডা. ফারজানা আফিয়া মেঘলাকে তদন্তকালীন দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।


Copyright (c) 2019-2026 bzamin24.com