তালায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালসাড়ে ১১টার দিকে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা তালা উপজেলার পাটকেলঘাটা থানার কেশা-দাশপাড়া গ্রামের একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় যুবকের মরদেহটি দেখতে পান এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিমকে খবর দেয়।পুলিশ ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, কেশা-দাশপাড়া এলাকার একটি ডোবার মধ্যে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। তালা সার্কেল এর সি:সহকারী পুলিশ সুপার হুমায়ন কবির ও আমি ঘটনাস্থল থেকে গলিত যুবকের মরদেহটি উদ্ধার করি। নিহতের বয়স আনুমানিক ৩২-৩৬ বছর ধারনা করা হচ্ছে।তবে, নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এছাড়া এখনও তার নাম পরিচয় জানা যায়নি।
মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।