সদরপুর বাজারে নিরাপত্তা জোদার লক্ষ্যে আইন শৃংখলা সভা অনুষ্ঠিত


ফদিরপুরের সদরপুর উপজেলায় গতকাল বুধবার বণিক সমিতির আয়োজনে সদরপুর থানা ইনচার্জ সৈয়দ লুৎফর রহমানে সভাপতিত্বে থানা চত্বরে এক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি সদরপুর বাজারে ভয়াবহ চুরিকে কেন্দ্র করে এবং বাজারের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদারসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা। উক্ত সভার সার্বিক পরিচালনা করেন, সদরপুর বস্ত্র ব্যবসায়ী সমবায় সমতি লিমিটেড এর সাধারণসম্পাদক জাহাঙ্গীর আলম।


Copyright (c) 2019-2026 bzamin24.com