শিবচরে উপজেলা চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


আসন্ন শিবচর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীসহ ৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে প্রার্থীরা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

জানা যায়, শিবচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সামসুদ্দিন খানের মৃত্যুতে শূন্য উপজেলায় আগামী ২০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপ-নির্বাচন উপলক্ষে বুধবার সকালে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আ: লতিফ মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী মো: শাজাহান মোল্লা উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন। একই দিন আরেক স্বতন্ত্র প্রার্থী নাদিরা মিঠু জেলা নির্বাচন কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com