নাঃগঞ্জ ফতুল্লা কুতুবপুরের শাহী মহল্লা কবরস্থানের ১০ কাঠা জায়গাজুড়ে নির্মিত মসজিদের নিচতলায় মার্কেট নির্মাণকে কেন্দ্র করে বহুদিন যাবৎ চলমান প্রতিরোধ, এলাকাবাসীর মানববন্ধন ও বিরোধের অবসান করলেন নারায়নগঞ্জ মহানগর আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম সাহেব ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মনিরুল আলম সেন্টু সাহেব।
আজ শনিবার নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে অনুষ্ঠিত এক সভায় তারা এ সিন্ধান্ত জানান।তারা আরোও জানান, পুরো ১০ কাঠার উপর মসজিদ নির্মাণ হবে না বরং ৫ কাঠার উপর মসজিদ নির্মাণ হবে। মসজিদের নিচে খালি জায়গায় জানাযার জায়গা হবে। বাকি ৫ কাঠা জায়গা কবরস্থানে ফিরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য গত ৩ সপ্তাহ ধরেই কবস্থানের উপর নির্মিত মসজিদের নিচে মার্কেট কিংবা দোকান করা নিয়ে কবস্থান কমিটির বিরুদ্ধে এলাকাবাসী সহ সকল শ্রম পেশা, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, ব্যবসায়ীরা অবস্থান নেন। আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এবং ইউপি চেয়াম্যানের এমন সুষ্ঠু সমাধানে সকলের মনেই স্বস্থি ফিরবে বলে সকলেই আশাবাদী।