সদরপুরে মোবাইল শো-রুমে দূর্ধষ চুরি


ফরিদপুরের সদরপুর উপজেলার সিটি ভবন মার্কেটে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মোবাইল গ্যালারী শো-রুমে চুরির ঘটনা ঘটেছে।

চোরেরা শো-রুমের উপরের চাল ও গ্রীল কেটে শোরুমে প্রবেশ করে মূল্যবান মোবাইল, ল্যাপটপ, নগদ টাকা ও সিসি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

মোবাইল গ্যালারীর মালিক জুয়েল হাসান জানান- প্রায় ৩৫ লক্ষ টাকার মালামাল চুরি হয়েছে।

ঘটনা স্থল পরিদর্শন করেছেন সদরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- শহীদুল ইসলাম বাবুল।


Copyright (c) 2019-2026 bzamin24.com