ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড


ইভটিজিংয়ের দায়ে মোঃ আসাদুল ইসলাম আসা (৩০) নামের যুবকের ১ বছরের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন এ রায় প্রদান করেন।

এলাকাবাসী জানায়,সাতক্ষীরার তালা উপজেলার দোহার গ্রামের মৃতঃ সিফাতুল্ল্যাহ্ সরদারের ছেলে বখাটে আসাদুল একাধিক মামলার প্রায় রাস্ত-ঘাটে স্কুল-কলেজ পড়য়া মেয়েদের উত্ত্যক্ত করতো। বুধবার দুপুরে উত্ত্যক্তের সময় এলাকাবাসী তাকে উপজেলার মাগুরাডাঙ্গা এলাকা থেকে আটক করে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তাকে ১ বছরের কারাদন্ড প্রদান করেন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com