ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহমদ চৌধুরী আর নেই


ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজ আহমদ চৌধুরী (গোলাপ মিয়া) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাত (প্রথম প্রহরে) সোয়া দুইটায় ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিলো ৮১ বছর। তিনি প্রথমবার ফেনী জেলা পরিষদের প্রশাসক এবং দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আজিজ আহমদ চৌধুরী ২০১২ সাল পর্যন্ত প্রায় ১৩ বছর ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

তিনি ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও লেখক মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরী তাঁর ভাই।


Copyright (c) 2019-2026 bzamin24.com