ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দেশের প্রতিটি অঞ্চলের কোনায় কোনায় উন্নয়নের ছোয়া পৌঁছে দিচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে আমরা দেশে এতো উন্নয়ন করতে পারছি।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে ৩ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার ২৩৫ টাকা ব্যয়ে শনিবার সকালে ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের এ্যাডভোকেট রতন আলী চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় ও আশ্রয়কেন্দ্র তিন তলা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
অনুষ্ঠানে এ্যাডভোকেট শহিদুল হাসান চৌধুরী সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, আকোটের চর ইউনিয়নের চেয়ারম্যান মনজুর ইসলাম মূরাদসহ স্থানীয় নেতাকর্মীরা।