গাইবান্ধায় সেলিম আল দীনের ৭১জন্ম জয়ন্তী পালিত 


গাইবান্ধার দারিয়াপুরে সারথি থিয়েটার আয়োজনে আজ ১৮ আগস্ট ২০২০ (মঙ্গলবার) সন্ধ্যায় নাট্যাচার্য সেলিম আল দীনের ৭১ জয়ন্তী উৎসব পালিত হয়েছে।

সারথি থিয়েটার অস্থায়ী ভবনের চত্বরে ভোর হলো যৌথ ভাবে এ উৎসবের আয়োজন করেন। এ উৎসবে সেলিম আল দীনের নাট্য ভাবনার উপর বিশেষ আলোচনা, তার জীবনবৃত্তান্ত সম্পর্কে নিয়ে কথা হয়।

সারথি থিয়েটারের সভাপতি জুলফিকার চঞ্চলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নাট্যাচার্য সেলিম আল দীন দেশীয় রীতির সাথে নতুন আঙ্গীক গড়ে বাংলা নাটককে দেশে-বিদেশে এক উচ্চমাত্রায় তুলে ধরেছেন। ফলে বিশ্ব দরবারে বাঙালির শেকড় সন্ধানী বাংলা নাটক আরো সমৃদ্ধ ও জনপ্রিয় হয়ে উঠেছে।

পাশাপাশি তার ভাবনা গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিয়ে নাট্য ভাবনার আরো বিকাশ ঘটিয়েছেন। উন্মোচন করেছেন নাট্যাঙ্গীকের নতুন দ্বার।

এই সময় উপস্থিত ছিলেন বীথি,ভুতু, অনিক,সুদাস, স্মৃতি, কেয়া,সহিদা,বিজয়া, মেঘলা,মিম,তাজু,সহ অন্যরা।


Copyright (c) 2019-2026 bzamin24.com