সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে ৭টি চোরাই মোটরসাইকেলসহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আলম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সে ওই চরাঞ্চলের গোটিয়ার চর গ্রামের মৃত বাহার আলীর ছেলে। সিরাজগঞ্জ সদর থানার এসআই মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আমাদের প্রতিনিধিকে জানান, বেশ কিছুদিন ধরে এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে।
এমন চুরির ঘটনা প্রতিরোধ ও চোরাই মোটরসাইকেল উদ্ধারে পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম নির্দেশ দেন। এ নির্দেশের পরিপ্রেক্ষিতে ওসি হাফিজুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার প্রায় ...