টাঙ্গাইলের ভূঞাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
শনিবার (১৫ ই আগস্ট) সকাল ১০ টায় উপজেলা চত্বরের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১৫ আগষ্টের শহীদদের আত্মার প্রতি দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীনের সভাপতিত্বে় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হালিম এ্যাডভোকেট, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ আব্দুল মজিদ মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মো. আব্দুর রহমান বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।