মোবাইলে লুডু খেলা নিয়ে মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫


মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে মোবাইলে লুডু খেলা নিয়ে মাদারীপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫ রাজৈরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২৫জন। এ সময় ৫টি বসতঘর ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় ককটেল বিস্ফোরনের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মাদারীপুরের রাজৈরের বৈরাগীর বাজারের ব্রীজের উপর বসে মোবাইলে লুডু খেলছিল মেহিদী ও তৌহিদ। এ সময় তাদের মধ্যে লুডু খেলায় জয়-পরাজয় নিয়ে কথার কাটাকাটি ও ধস্তাধস্তি হয়।

এ খবর ছড়িয়ে পড়লে রাজৈরের পাইকপাড়া ইউনিয়নের বৈরাগীর বাজার এলাকার লোকজন ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের রাজেশ্বরদী গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৫টি বসতঘরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনাও ঘটে। সংঘর্ষে আহত হয় অন্তত ২৫জন।

আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ও ভাঙ্গা থানা পুলিশের পাশাপাশি র্যাবের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাদিক জানান, ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। মাদারীপুর ও ফরিদপুরের সীমানাবর্তী এলাকা হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বেগ পেতে হয়েছে। মূলত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা দায়েরের পর নেয়া হবে আইনগত ব্যবস্থা।


Copyright (c) 2019-2026 bzamin24.com