সিরাজগঞ্জে ইজিবাইকের জন্য প্রাণ গেল চালকের 


সিরাজগঞ্জে এক ইজিবাইক চালককে শ্বাসরোধে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। নিহত ইজিবাইক চালক মোহাম্মদ আলী (২৮) সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের দৌলতপুর গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় খলিশাকুড়া থেকে অপরিচিত যাত্রী নিয়ে ছোনগাছা খালেক মোড় দিয়ে রওনা হলে পধিমধ্যে তাকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসি বৃহস্পতিবার সকালে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সদর থানা উপপরিদর্শক মো. জাফর আলী জানান, নিহত ব্যক্তিকে রাতের কোন এক সময় হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশের গলায় ক্ষত রয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Copyright (c) 2019-2026 bzamin24.com