লালমনিরহাট সদরের গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ গ্রামে পাটোয়ারীটারী ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বন্যা দুর্গতদের অসহায় ৫০ পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
৩১ জুলাই সামাজিক দুরুত্ব বজায় রেখে গুড়িয়াদহ পাটোয়ারীটারী জামে মসজিদের মাঠে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রেজাউল করিমের পরিচালনায় এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাটোয়ারীটারী ফাউন্ডেশনের সভাপতি সোহেল পাটোয়ারী, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ফারদিন পাটোয়ারী, ক্যাশিয়ার বিশিষ্ট ব্যবসায়ী সেলিম পাটোয়ারী, ফাউন্ডেশনের সহ- সভাপতি সাইফুল আলম পাটোয়ারী, সহ-সাংগঠনিক সম্পাদক আখিরুল ইসলাম, ডাঃ নুর নবী, প্রচার সম্পাদক জান্নাতুল কাওছার, ধর্মীয় সম্পাদক ওমর ফারুক দুলাল,উপদেষ্টা জাফর আলী প্রমুখ।