ফুলবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু


দিনাজপুরের ফুলবাড়ীতে বুধবার বিকাল সাড়ে ৫টায় খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে জান্নাতুন (৪) ও সুমনা আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ি ইউনিয়নের দামদরপুর গ্রামে। জান্নাতুন ওই গ্রামের মানিক হোসেনের মেয়ে ও সুমনা আক্তার একই গ্রামের বদরুদ্দোজা ভুট্টুর মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বাড়ির পাশের মসজিদের সামনে পুকুর পাড়ে তিন শিশু একসাথে খেলছিল। খেলার এক পর্যায়ে জান্নাতুন ও সুমনা আক্তার পানিতে পড়ে যায়। দাঁড়িয়ে থাকা অপর শিশুটি চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

ইউপি চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


Copyright (c) 2019-2026 bzamin24.com