সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় এক কৃষকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে রাশেদুল ইসলাম সরদার (৪০) এর মৃতদেহ বিল থেকে উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানাযায়,শনিবার রাতে রাশেদুল বাড়ির পাশে ডুরির বিলে তার খামারে যান। রোববার সকালে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে এলাকাবাসী তার রক্তাক্ত মরদেহ ডুরির বিলে পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবার ও থানা পুলিশ কে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে এসে তার মৃতদেহ উদ্ধার করে।
পাটকেলঘাটা থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ জানান, রাশেদুলের গায়ের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন