সাতক্ষীরা জেলার তালা উপজেলায় আগামী ১৪ জুলাই জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মাদ এরশাদে প্রথম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টার সময় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টির অস্থায়ী কার্যালয় (পাল সুপার মার্কেট) আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি,সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সম্পাদক এস, এম, আলাউদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাপা নেতা এ্যাডঃ জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, শেখ হাবিবুর রহমান, মো. সিদ্দিকুর রহমান, মো. আজিজুর রহমান, শেখ আব্দুল কাদের, মো. আব্দুল আলীম, প্রভাষক মো. কামরুল ইসলাম,মো. জামাল উদ্দীন, মো. আবুল হোসেন মোল্যা, মো. আব্দুর রহমান প্রমুখ।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৪ ই জুলাই (মঙ্গলবার) পার্টির তালাস্থ কার্যালয়ে সকাল ৮:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত পবিত্র কুরআন থেকে তেলওয়াত, ১১:০০ টা থেকে ১২:৩০ পর্যন্ত স্মরণসভা, ১:৩০ মিনিটে যোহরের নামাজ বাদ সাংবাদিক এস এম নজরুল ইসলামের নিজস্ব বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে।
বিকাল ৫:০০টায় শিরাশুনি বাজারে জাতীয় পার্টির অফিস উদ্বোধন ও পল্লীবন্ধুর স্মরণে দোয়া অনুষ্ঠান এবং জাতীয়পার্টির তালা উপজেলার সাবেক সভাপতি এম এম মকবুল হোসেনের কবর জিয়ারত ও পুষ্পমাল্য অর্পন করা হবে।
উক্ত অনুষ্ঠানে উপজেলার সকল পর্যায়ের নেতা কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে। তাছাড়া আগত ইউপি নির্বাচনে উপজেলার ১২ টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও ওয়ার্ড ভিত্তিক ইউপি সদস্য,মহিলা সদস্য পদে নির্বাচনের জন্য দলীয় প্রাথী মনোনয়নের জন্য তালিকা তৈরীর সিদ্ধান্ত হয়।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন