নড়াইলের কালিয়া ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি পালিত 


মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কালিয়া উপজেলা, পৌর, ও বিভিন্ন শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। আজ সকালে কালিয়া উপজেলা স্বাহ্য কমপ্লেক্স, শহীদ আবদুস সালাম ডিগ্রী কলেজ প্রাঙ্গন ও আশেপাশে মুজিব শতবর্ষে ১ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় বনজ, ফলদ ও ভেষজ গাছ রোপণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে নড়াইল জেলা ছাত্রলীগের পরামর্শে নড়াইল-০১ সংসদীয় আসনের সাংসদ কবিরুল হক মুক্তির পৃষ্ঠপোষকতায় কালিয়া উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে এ কর্মসূচি পালন করে ছাত্রলীগের বিভিন্ন ইউনিট।

এসময় উপস্হিত ছিলেন কালিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও কালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম শেখ, সাধারন সম্পাদক এস.এম রানা, যুগ্মসাধারন সম্পাদক ইয়ামিন বিশ্বাস, শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি পার্থ চক্রবর্তী, কালিয়া পৌর ছাত্রলীগ নেতা শেখ প্রান্ত প্রমুখ।

বৃক্ষরোপন কর্মসূচির ব্যাপারে জানতে চাইলে কালিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্মসাধারন সম্পাদক ইয়ামিন বিশ্বাস বলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদের নির্দেশে মাননীয় সাংসদ নড়াইল-০১ কবিরুল হক মুক্তির পৃষ্টপোষকতা ও তত্বাবধায়নে কালিয়া উপজেলা ছাত্রলীগ আগামী তিন মাসে সহস্রাধিক বৃক্ষরোপনের কর্মসূচি হাতে নিয়েছে, যা বিভিন্ন ধাপে লাগানো হবে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com