শিবচরে অগ্নিকান্ডে ৫টি দোকান ভস্মীভূত


মাদারীপুর জেলার শিবচর উপজেলায় অগ্নিকান্ডে ভদ্রাসনে ৫টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শিবচর থানার ওসি আবুল কালাম আজাদ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, রবিবার রাত ১২ টার দিক শিবচরের ভদ্রাসন জিসি একাডেমির সামনের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ড দ্রুত আশে পাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডে মার্কেট মালিক মনির হোসেনের মুদি দোকান, কামালা কবিরাজের গোডাউন, ফজলু মাদবরের ফার্মেসী, লিটন শরীফের বিকাশ ও মহাদেবের মিস্টি দোকান ভস্মীভূত হয়। এতে ১২-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শিবচর ফায়ার সার্ভিসের ইনচার্জ শ্যামল বিশ্বাস বলেন, আগুনে ৪টি দোকান সম্পূর্ন রুপে ভস্মীভূত ও ১টি দোকান আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com