গাইবান্ধার সাঘাটা ইউনিয়নের পদুমশহরে গরু আনতে গিয়ে বজ্রপাতে বুলবুল মন্ডুল(৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বজ্রপাতের আঘাতে নিহত বুলবুল মন্ডল উপজেলার পদুমশহর ইউনিয়নের আব্দুস ছাত্তার মন্ডলের ছেলে।
রবিবার বিকালে কৃষক বুলবুল তার বাড়ীর পাশে মাঠ থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতের আঘাতে সে ও তার গরুর মৃত্যু হয়।
এ বিষয়ে পদুমশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুজ্জামান স্বপন জানিয়েছেন ঘটনাটি সম্পর্কে আমিও শুনেছি এবং তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন