মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২ : আহত ১


গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাইবান্ধা -পলাশবাড়ী সড়কের ডাকঘর বটেরতলা নামক স্থানে এ সড়ক দূর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখামুখি সংঘর্ষে মটরসাইকেল চালকসহ ঘটনাস্থে ২ জন নিহত ও ১ জন আহত হয়েছে ।

পলাশবাড়ী থানা সূত্র জানা যায়, গাইবান্ধা থেকে ছেড়ে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী সাগরকে (১৭) উদ্ধার করে গাইবান্ধার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। মোটর সাইকেল আরোহীরা গাইবান্ধা অভিমুখে যাচ্ছিল। গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে ডাকঘর বটেরতল নামক স্থানে পৌঁছিলে গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়।

এসময় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউপির ছোট ছত্রগাছা গ্রামের আবু মিয়া ছেলে আকাশ মিয়া (১৮) এবং একই গ্রামের শাহারুল ইসলামের ছেলে মোস্তফা (১৯) দূর্ঘটনাস্থলেই নিহত হয়।

থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান এখবর নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ যাত্রীবাহী বাসটির ঘাতক চালককে আটকের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com