নদী গর্ভে বিলীন শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি


ফরিদপুরের সদরপুরে গত ১০ দিনে পদ্মা নদীর পানি বেড়েই চলেছে। বর্তমানে নদীর পানি বিপদ সীমার ৪৮ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। প্রতি ২৪ ঘন্টায় ০৪ সে.মি. করে পানি বৃদ্ধি পাচ্ছে।

কয়েক দিনের অব্যাহত ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানিতে পদ্মা ও আড়িয়ালখাঁ নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সদরপুরে বন্যা ও নদী ভাঙ্গন শুরু হয়েছে।

পদ্মা ও আড়িয়ালখাঁ নদী ভাঙ্গনে গত ৪দিনে বিলিন হয়েছে চর মানাইর ইউনিয়নের হাকিমনগর নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় সহবসতবাড়ি, গাছপালা, ফসলিজমিও বহুস্থাপনা।

বন্যা কবলিতদের অভিযোগ,বন্যাশুরুহওয়ার পর থেকে এখন পর্যন্ত এলাকার চেয়ারম্যান ও মেম্বাররা তাদের কোন খোঁজ খবর নেয়নি। এমন কি সরকারি বেসরকারি কোন মাধ্যমেও তারা ত্রাণ পায়নি।

এ ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন অসহায় বন্যা কবলিত জনগণ।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com