জীবননগরে দুই ডাকাত আটক


চুয়াডাঙ্গার জীবননগরে ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করেছে জীবননগর থানা পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের পেয়ে ঝিনাইতহ জেলার মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

সহকারি পুলিশ সুপার আবু রাসেল জানান, সম্প্রতি জীবননগরে একটি ডাকাতির ঘটনা ঘটে। এরপর থেকে ডাকাতদের ধরতে পুলিশ তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদে বুধবার রাতে মহেশপুর উপজেলার গোয়ালহুদা গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের সদস্য মাদারীপুর জেলার আব্দুল আজিজ সরদারের ছেলে খবির সরদার (৫৫) এবং মহেশপুর উপজেলার পুরন্দপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জনি শেখকে (৩০) আটক করা হয়।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com