শিবচরে নদীতে গোসল করতে নেমে স্রোতের টানে নিখোঁজ গৃহিনী


শিবচরের আড়িয়াল খা নদীতে গোসল করতে গিয়ে তীব্র স্রোতের টানে ভেসে লাইলী বেগম(৪০) নামের এক গৃহিনী নিখোঁজ হয়েছে। স্থানীয়রা ওই গৃহিনীকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

জানা যায়, উপজেলার বহেরাতলার কলাতলা এলাকার গৃহবধূ লাইলী বেগম বুধবার দুপুরে বাড়ির পাশের আড়িয়াল খা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর স্রোতের টানে ভেসে যান তিনি। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে নদীর বিভিন্ন স্থানে খোঁজার চেষ্টা করে যাচ্ছে। নিখোজ লাইলী বেগম শিরুয়াইল ইউনিয়নের বাটেরচর গ্রামের দবির মাদবরের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বহেরাতলার কলাতলা আড়িয়াল খা নদীর পাড়ে গোসল করতে নেমেছিলেন লাইলী বেগম । কোমর পানিতে নেমে হঠাৎ স্রোতের টানে ভেসে ঘুর্নিস্রোতে পড়ে যান। কিছু বোঝার আগেই লাইলী বেগম স্রোতের টানে কোথায় যে ভেসে গেল আমরা বুঝতে পারলাম না। সারাদিনই ট্রলার দিয়ে খোজাখুজি করছি কিন্তু দেখছি না।

শিবচর থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com