চরভদ্রাসনে ভ্রাম্যমান আদালতে দখলমুক্ত হলো বাজার সড়ক


ফরিদপুরের চরভদ্রানে সদর বাজারের বিভিন্ন সড়কে দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে চৌকি পেতে রাখা স্থান দখলমুক্ত করেছেন ভ্রাম্যমান আদালত। এ সময় মাস্ক না থাকায় ও অন্যান্য অপরাধে বিভিন্ন জনকে ২৪ শত টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট ইমদাদুল হক তালুকদার।

ইমদাদুল জানান যার যার দোকনের সামনে চৌকি পেতে সড়ক দখল করে ব্যবসা করে আসছিল বিভিন্ন শ্রেনীর ব্যাবসায়ীগন। ফলে বাধা গ্রস্থ হচ্ছিল যান চলাচল সহ সামাজিক দূরত্ব বজায় রেখে জনসাধারনের চলাচল। দীর্ঘদীদের এ সমস্যা নিরসনে বারবার তাদের সতর্ক করলেও ব্যবসায়ীরা তা মানছিলেন না। তাই অভিযানের মাধ্যমে চৌকি অপসারন করে সড়ক দখলমূক্ত করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com