টেকনাফে অপহৃত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার


কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা রঙ্গিখালীতে অপহৃত যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার হ্নীলা রঙ্গিখালী এলাকার গুরা মিয়ার ছেলে জসিম উদ্দিন (২৮) পাহাড়ে কাজ করার জন্য শ্রমিক নিয়ে যাওয়ার পথে একটি স্বশস্ত্র গ্রুপ তাকে বেঁধে পাহাড়ের দিকে নিয়ে যায়। এসময় তার সঙ্গে যাওয়া শ্রমিকেরা ফিরে এসে খবরটি জসিমের পরিবারকে জানায়। তখন অপহৃতের পরিবার বিষয়টি থানা পুলিশসহ বিভিন্ন সংস্থাকে অবহিত করে। এরপর থেকে পুলিশের বিশেষ দল পাহাড়ে তল্লাশি অভিযান চালিয়ে সন্ধ্যার দিকে রঙ্গিখালী গহীন পাহাড়ে ধইল্যার ঝিরি এলাকার মৎস্যঘেরের পাদদেশে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে।

টেকনাফ মডেল থানার এসআই সুজিত চন্দ্র দের নেতৃত্বে একদল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com