সিরাজগঞ্জে প্রেমের প্রলোভনে ধর্ষণ 


সিরাজগঞ্জের কাজীপুরেফেসবুকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের আশ্বাসে প্রেমিকাকে ফুসলিয়ে নিয়ে ২ বন্ধু মিলে ধর্ষণ পর ফেলে রেখে গাড়ি নিয়ে পালিয়েছে ধর্ষক। ধর্ষিতা প্রতারক প্রেমিক ও তার বন্ধুর শাস্তির দাবিদে আইন শৃংখোলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

সিরাজগঞ্জের কাজীপুর থানায় দেয়া অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত এসএসসি পরিক্ষার সময় ফেসবুকে পরিচয় হয় কাজীপুরের মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামের তৌয়ব আলীর এসএসসি পরিক্ষার্থী মেয়ে (ছদ্দ নাম) আলপনা (১৬) এর সাথে কাজীপুর সদর ইউনিয়নের পাইকরতলি গ্রামের নাইটগার্ড ফরিদের পুত্র আরিফ (২২) এর সাথে। সেই পরিচয় সূত্রে গত ১৩ জুন দিবাগত রাত ১২ টায় বিয়ের প্রলোভনে আরিফ ও তার সহযোগি একই ইউনিয়নের মসলিম পাড়া গ্রামের বুদ্ধের পুত্র ড্রাইভার মারুফ (২৬) মিলে আলপনাকে বাড়ি থেকে ফুসলিয়ে নিয়ে দুইজন মিলে সারারাত বাসের মধ্যে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ভোরে মেঘাই বাজারের নিকট বাস থেকে নামিয়ে দিয়ে তাদের অপর বন্ধুদের নিকট রেখে দুই বন্ধু পালিয়ে যায়।

প্রেমিকের অপর বন্ধুরাও মেয়েটিকে বিভিন্ন স্থানে নিয়ে গোরা ফেরা শেষে গত ১৬ জুন বিকেলে বগুড়ার চান্দাইকোনা বাজারে বাস থেকে নামিয়ে দিয়ে তারাও পালিয়ে যায়।

এবিষয়ে মেয়েটির অভিভাবক ২ জন কে অভিযুক্ত করে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছে। তবে ইতিমধ্যে অভিযোগ আমলে নিয়ে ঘটনাটি কাজীপুর থানা পুলিশ তদন্তে নেমেছে। এ বিষয়ে তদন্ত কর্মকর্তা এসআই পান্থ বাংলাদেশ জমিনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যত দূত সম্ভব অভিযুক্তদের গ্রেফতারের চেষ্ঠা চলছে।

অপরদিকে ভুক্তভোগি মেয়ের পিতা তৌয়ব আলী তাঁর মেয়ের সহিত করা ঘটনার সুবিচার দাবি করেছেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com