দেশের করোনা পরিস্থিতে নাঃগঞ্জের ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের শাহীবাজার এলাকায় প্রতি শুক্রবারে হলিডে মার্কেটের নামে ভ্রাম্যমাণ বাজারের নামে হচ্ছে জনসমাগম। মানছেনা শারীরিক দূরত্ব।
দূর দূরান্তের বিভিন্ন এলাকা হতে আসা বিভিন্ন ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা সপ্তাহের প্রতি শুক্রবার শাহীবাজারে এসে সমবেত হয়। এই হলিডে মার্কেটকে কেন্দ্র করে দূর দূরান্ত হতে নারী পুরুষেরাও সমবেত হতে দেখা যায়। স্থানীয় সচেতন মহলের একাংশ জানায় উক্ত বাজারে বিক্রেতাদের মধ্যে যেমন নির্দিষ্ট দুরত্ব বজায় থাকছেনা, তেমনি ক্রেতা সাধারণের মাঝেও শারীরিক দূরত্ব বজায় থাকছেনা।
এমতাবস্থায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে করোনার মতো ভয়াবহ রোগ খুব সহজেই প্রভাব বিস্তার করতে পারে।
বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন