সদরপুরের সাংবাদিক পরিমল ভৌমিক মারা গেছেন


বৃহস্পতিবার ভোরে সদরপুর উপজেলার সাংবাদিক পরিমল ভৌমিক মারা গেছেন। তাঁর নিজ বাড়ি উপজেলার সদরপুর ইউনিয়নের পূর্বশ্যামপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩বছর। গত এক বছর যাবত মরনব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন।

কর্মজীবনে তিনি দৈনিক ঢাকার ডাক, গনজাগরণ,মুসলিম টাইমস পত্রিকায় সদরপুর উপজেলা প্রতিনিধি এবং সদরপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে ছিলেন।

মৃত্যুকালে তিনি এক স্ত্রী, দুই পুত্র সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে যান। তার এ মৃত্যুতে সদরপুর উপজেলা সকল সাংবাদিকবৃন্দরা গভীর শোক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


Copyright (c) 2019-2026 bzamin24.com