সালথায় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৬জনকে জরিমানা


ফরিদপুরের সালথায় স্বাস্থ্যবিধি অমান্য করায় পৃথক অভিযানে ৬ব্যক্তিকে ২৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলা সদর বাজার, বালিয়া বাজার ও ঠেনঠেনিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বাংলাদেশ জমিনকে জানান, স্বাস্থ্যবিধি অমান্য করে ৪টার পরে দোকান খোলা রেখে জনসমাগম করায় ৫ দোকানদারকে ২ হাজার ৫শ টাকা ও মাস্ক ব্যবহার না করায় ১জনকে ২শ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বাংলাদেশ জমিনকে বলেন, এ সময় জনসাধারণকে বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের না হওয়ার জন্য এবং তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিকাল ৪ টার মধ্যে বাজার থেকে ক্রয় করার অনুরোধ করেন। বিকাল ৪টার পর ঔষুধ ও চিকিৎসা সেবা ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com