বিরামপুরে নবাগত ইউএনও'র পরিচিতি সভা ও সংবর্ধনা


দিনাজপুরের বিরামপুর উপজেলায় সদ্য যোগদানকৃত নবাগত ইউএনও পরিমল কুমার সরকারকে সংবর্ধনা প্রদান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠন, সেচ্ছাসেবী সংগঠন, মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ ও সাংবাদিকদের পক্ষ থেকে পরিচিতি শেষে নবাগত ইউএনওকে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাড়ু গোপাল কুন্ডু, শিবেষ কুন্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, যুবলীগ সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বকুল, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপাধ্যক্ষ অদ্বৈত কুমার, মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম, যুগ্ন-সাধারণ সম্পাদক আবু সাঈদ, কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক শাহ আলম মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম মানিক, ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সহ-সভাপতি মৃত্যুঞ্জয় স্বদেশ, সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর ছাত্রলীগ সভাপতি মোস্তাকিম হোসেন, সেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন এর সভাপতি সামিউল আলম সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com