ফরিদপুরে সাংবাদিকদের মাঝে জলিল-আম্বিয়া ফাউন্ডেশনের পিপিই বিতরন


ফরিদপুরে জলিল-আম্বিয়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে সাংবাদকদের মাঝে পারসোনাল প্রটেকশন ইকুয়েপমেন্ট (পিপিই) বিতরন করা হয়েছে।

শনিবার সকালে শহরের থানা রোডে নবান্ন চাইনিজ রেস্ট্রুরেন্টে এ পিপিই বিতরণ করা হয়। পিপিই বিতরণ কালে এসময় উপস্থিত ছিলেন জলিল-আম্বিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ওয়াহিদ মিল্টন।

জলিল-আম্বিয়া ফাউন্ডেশনের অন্যতম সদস্য সাংবাদিক কারুজ্জামান সোহেল, সদস্য খায়রুজ্জামান সোহাগ, সুজাউজ্জামান জুয়েল, জাকির হোসেন, তরিকুল ইসলাম হিমেল, সিরাজুল ইসলাম, কে এম রুবেল, হাসানুজ্জামান, হারুন আনসরী রুদ্র, মফিজ শিপন,কবি মাজেদুল হক লিটু, নাজিম বকাউল, আষীশ পোদ্দার বিমান, ওহিদুল হক মিলন, রবিন আকন্দ প্রমুখ।

এসময় ফরিদপুরে সবসময় মাঠে থেকে সংবাদ সংগ্রহের জন্য কাজ করা প্রত্যেক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের প্রত্যেকের জন্য ১টি এন-৯৫ মাস্ক, ১টি পিপিই ও হ্যান্ড গ্লাভস বিতরন করা হয়।

জলিল-আম্বিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক ওয়াহিদ মিল্টন বলেন,বাংলাদেশে করোনার প্রভাব শুরুর পরও করোনার ভয়ে সাংবাদিকরা ঘরে বসে নেই। একমাত্র সাংবাদিকরাই প্রথম থেকেই জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে যাচ্ছেন। ইতিমধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন মারাও গিয়েছেন।

আরও অনেক সাংবাদিক আক্রান্ত হয়েছেন। তারপরও সংবাদ সংগ্রহে থেমে নেই সংবাদকর্মীরা। আর এই সংবাদকর্মীরাই সব সময় থাকে অবহেলায়।আর তাই সাংবাদিকদের কথা চিন্তা করে সব সময় সংবাদ সংগ্রহে মাঠে কাজ করা সাংবাদিকদের জন্য এ পিপিই বিতরন কার্যক্রম গ্রহন করা হয়েছে।

বাংলাদেশ জমিন/ সংবাদটি শেয়ার করুন


Copyright (c) 2019-2026 bzamin24.com